মমতাকে ভারতের প্রধানমন্ত্রী করার দাবি
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেল আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী করার দাবি তুলেছে। গতকাল সোমবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে এই দাবি করেন সেলের সদস্যরা।
কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম নুরুর রহমান বরকতি সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। মমতার সততা প্রশ্নাতীত। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এখন জনপ্রিয়তার শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রজেক্ট করে আসন্ন লোকসভা নির্বাচনে লড়লে জয় নিশ্চিত।’
সাংবাদ সম্মেলনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমালোচনা করেন টিপু সুলতান। তিনি বলেন, মোদিকে নিয়ে যতটা মাতামাতি করা হচ্ছে, ততটা যোগ্য নন তিনি। পশ্চিমবঙ্গের মানুষ আর এখন বিজেপি, কংগ্রেস বা বাম দলকে চায় না। মানবদরদি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে মমতার কোনো বিকল্প নেই। রাজ্যবাসী মমতাকেই চান।’