মমতাকে রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল রোববার বিকেলে হুগলির পোলাবায় সুগন্ধা সারদামণি বালিকা বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্রাত্য বসু মমতার এ প্রশংসা করেন।
ব্রাত্য বসু বলেন, ‘আগামী ৬০, ৭০ কিংবা ১০০ বছর পর আমাদের কেউই থাকব না। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তাতে করে আমাদের উত্তরসূরিরা রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগরের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করবেন।’