মমতাকে সমর্থন আন্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন দেশটির গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। আজ বুধবার দ্য হিন্দুর এক খবরে এ তথ্য জানানো হয়।
আজ এক সংবাদ সম্মেলনে মমতার প্রতি সমর্থনের ঘোষণা দেন আন্না। তিনি বলেন, ‘আমি দিদিকে (মমতা) তাঁর দলের জন্য সমর্থন করছি না। বরঞ্চ দেশ ও সমাজের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির জন্যই তাঁর প্রতি এ সমর্থন।’
সংবাদ সম্মেলনে আন্না বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পক্ষে লড়বেন। তিনি বলেন, ‘সারা জীবন আমি দেশ ও সমাজের জন্য কাজ করেছি। প্রথমবারের মতো দিদির মতো একজন মানুষের সঙ্গে মিশেছি, যিনি দেশ ও সমাজের কথা ভাবেন।’
আন্না আরও বলেন, মমতা চাইলে জাঁকজমকপূর্ণ জীবন যাপন করতে পারতেন। অথচ তিনি তা করেননি।