মমতার জোট স্থায়ী হয় না: লালু প্রসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালু প্রসাদ
লালু প্রসাদ

ভারতের বিহার রাজ্যের রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটে থাকেন, সেই জোট স্থায়ী হয় না। গতকাল মঙ্গলবার বিহারের রাজধানী পাটনায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতার প্রস্তাবিত কংগ্রেস ও বিজেপিবিরোধী ফেডারেল মোর্চা গঠনের প্রস্তাবকে কড়া ভাষায় সমালোচনা করেছেন লালু প্রসাদ। তিনি বলেন, বাম দলের সাহায্য ছাড়া তৃতীয় কোনো রাজনৈতিক জোট গড়া অসম্ভব।সম্প্রতি কংগ্রেস, বিজেপি ও বাম বিরোধী ফেডারেল মোর্চা গঠনের ডাক দেন মমতা। এতে সায় দেন বিহারের সংযুক্ত জনতা দলের নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ওডিশার বিজু জনতা দলনেতা ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এর আগে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএতে যোগ দিয়েছিলেন মমতা। তবে ওই জোটগুলোতে বেশি দিন থাকতে পারেননি তিনি।