মমতার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিন বছর পার করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন৷ আর সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আবার বিপুলভাবে সমর্থন দেওয়ায় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান৷ ফেসবুকে মমতা লিখেছেন, ‘ইতিহাস নিজেকেই পুনরাবৃত্ত করে৷’ সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৩ জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার দেওয়া হয়৷ দ্য হিন্দু৷