মমতার প্রিয় ঝালমুড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ পছন্দের খাবার হচ্ছে ঝালমুড়ি। তাই রাজ্য সচিবালয়ের প্রস্তাবিত নতুন ক্যান্টিনে ঝালমুড়ির ব্যবস্থা রাখা হচ্ছে। সে সঙ্গে থাকছে আলুর চপ, বেগুনি।এই নতুন ক্যান্টিন পরিচালনা করবে ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন (আইআরসিটিসি)। এ ব্যাপারে কথা বলতে পূর্তসচিব অজিত রঞ্জন বর্ধনের সঙ্গে আইআরসিটিসির কর্মকর্তারা গত মঙ্গলবার দেখা করেন। তাঁদের পরিচালিত ক্যান্টিনে এসব খাবার তাৎক্ষণিকভাবে তৈরি করে দেওয়া হবে। খাবারের মধ্যে থাকছে ছয় টাকায় দুটো আলুর চপ, আট টাকায় দুটো বেগুনি, ১০ টাকায় চারটা লুচি-ভাজি। এ ছাড়া থাকবে চিকেন আর এগ রোল। নিরামিষভোজীদের জন্যও ব্যবস্থা থাকবে। এখানে পাওয়া যাবে চা, কফি, ঠান্ডাপানীয়, মিনারেল ওয়াটারও। সচিবালয়ের পূর্ব প্রান্তে টানা লম্বা একটা ঘরে ওই ক্যান্টিন সাজিয়ে-গুছিয়ে তোলা হচ্ছে।মমতার নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার মাস খানেক না পেরোতেই সচিবালয়ের পরিবেশ এতটাই বদলে গেছে যে, রাত আটটা-নয়টা পর্যন্ত প্রতিদিনই খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দপ্তর গমগম করছে। এসব দপ্তরে কাজ করা কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রী, তাঁদের কাছে আসা লোকজনের রুটিনবাঁধা সময়ের পরও চা, কফি, টিফিন ইত্যাদির দরকার পড়ছে। এসব চাহিদা চটজলদি সামাল দিতেই আইআরসিটিসিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্য সরকার বিনা ভাড়ায় সংস্থাটিকে ঘর দিচ্ছে। বিদ্যুতের বিলও দিতে হবে না তাদের। কিন্তু কম দামে স্বাস্থ্যকর ও টাটকা খাবার জোগাতে হবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যান্টিনটি চালু থাকবে। ১০ দিনের মধ্যে এটি চালু হতে যাচ্ছে। আনন্দবাজার পত্রিকা অনলাইন।