মমতার বিরুদ্ধে টুইটারে তসলিমার বার্তা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অভিযোগ তুলেছেন তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর রোষানলে পড়ার ভয়েই পশ্চিমবঙ্গে তাঁর লেখা ছাপতে ভয় পাচ্ছেন প্রকাশক ও সম্পাদকেরা।

এক টুইটে তসলিমা লিখেন, পশ্চিমবঙ্গে তাঁর লেখা বই প্রকাশ বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁর লেখা নিয়ে নির্মিত টেলিভিশন মেগা সিরিয়ালের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

তসলিমার দাবি, ‘গোটা মুসলিম সম্প্রদায় আমাকে ঘৃণা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কারণে আমাকে অপছন্দ করেন।’