প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বিধানসভার উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বামফ্রন্টের প্রধান শরিক সিপিএম। প্রার্থী হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক নন্দিনী মুখার্জি। দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে লড়ছেন মমতা। একই দিন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট (উত্তর) আসনেও উপনির্বাচন হবে। মমতা এবার বিধানসভার কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে তাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হতে হবে। সে অনুযায়ী মমতা ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।