মমতার ভাগ্য জানা যাবে পরশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধানসভা নির্বাচনে এই প্রথম লড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে এত দিন তিনি লড়েছেন ভারতের লোকসভার সংসদীয় আসনে। গতকাল রোববার অনুষ্ঠিত হয় এ নির্বাচন।তবে মমতা লড়েছেন দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে। এ আসন মমতার জন্য ছেড়ে দেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত বকসী। এই আসনে মমতার বিরুদ্ধে লড়েন সিপিএমের প্রার্থী নন্দিনী মুখার্জি। গতকাল বসিরহাট (উত্তর) আসনেও ভোট হয়। এ আসনের সিপিএম বিধায়ক মোস্তফা বিন কাসেম মে মাসে আত্মহত্যা করলে আসনটি শূন্য হয়। এ আসনে তৃণমূলের প্রার্থী এ টি এম আবদুল্লাহ আর সিপিএমের প্রার্থী সুবিদ আলী গাজি।গতকাল এই দুটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। তবে গত এপ্রিল-মে মাসের তুলনায় এ নির্বাচনে কমসংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। মমতা এবারের বিধানসভার নির্বাচনে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে সংবিধান অনুযায়ী দল তাঁকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন। এবার সংবিধান মেনে গদিতে বসার ছয় মাসের মধ্যে রাজ্যে যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে আসতে হবে মমতাকে। সেই লক্ষ্যে মমতা ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়েছেন। ফলাফল ঘোষণা হবে ২৮ সেপ্টেম্বর।