মমতার মন্তব্যে ভারতের রাজনীতিতে তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভার নির্বাচন ২০১৪ সালের এপ্রিল-মে মাসে হওয়ার কথা। কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন দ্বিতীয় সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকারের বিভিন্ন পদক্ষেপে ইতিমধ্যে দেশবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দুর্নীতির নানা ঘটনায় জেরবার হচ্ছে কংগ্রেস।কংগ্রেসের যুক্তি, এখন বিজেপির মধ্যে অন্তর্কলহ রয়েছে। মমতাও নানাভাবে চাপের রাজনীতি শুরু করেছেন। অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে কোনো আভাস পাওয়া না গেলও গত শুক্রবার কলকাতায় দলীয় এক কর্মিসভায় ইউপিএ জোটের শরিক ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন, ২০১৩ সালেই মধ্যবর্তী লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। মমতার এই ঘোষণার পর রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়। অবশ্য কংগ্রেসের মুখপাত্র মমতার মন্তব্য নাকচ করে দিয়েছেন। কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি শনিবার বলেন, ‘মমতা কী বলেছেন, আমার জানা নেই। দ্বিতীয় ইউপিএ সরকার পুরো মেয়াদই থাকবে। লোকসভা নির্বাচন নির্ধারিত সময়েই হবে।’আর মমতার ওই মন্তব্যের পর বিজেপির মুখপাত্র শাহনেওয়াজ হুসেন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশকে ইউপিএর হাত থেকে একটু তাড়াতাড়ি মুক্ত করতে পারেন, তবে ভালোই হয়। ২০১২ সালে মুক্ত করা গেলে আরও ভালো হতো।’