প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রীদের গত এক বছরের কাজের মূল্যায়নের ভিত্তিতে তাঁদের পাস-ফেলের নম্বরপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বুধবার কলকাতার টাউন হলে রাজ্যের মন্ত্রী ও সচিবদের নিয়ে এক বৈঠকে তিনি এই মূল্যায়ন করেন৷ এতে নয়জন ‘খুব ভালো’, আটজন ‘ভালো’ ও চারজন ‘খারাপ’ করেছেন৷ ভালো ও প্রত্যাশা পূরণে সক্ষম মন্ত্রীদের ধন্যবাদ এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ মন্ত্রীদের সমালোচনা করেন মমতা৷ কলকাতা প্রতিনিধি৷