মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে পিজেডির বিজয় দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে গতকাল শনিবার বিজয়ী বলে দাবি করেছে মধ্যপন্থী ইসলামি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি)।পিজেডির নেতা আবদেলিলাহ বেনকিরেন গতকাল দুপুরে বলেন, ‘এ পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে, তাতে দেখা যাচ্ছে আমাদের দল ৯০ থেকে ১০০টি আসনে জয় পাবে।’ তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।মরক্কোর গরিব মানুষের ব্যাপক সমর্থন রয়েছে পিজেডির ওপর। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে দলটি জয়লাভ করলেও এককভাবে সরকার গঠনের মতো যথেষ্ট আসন পাবে না বলে ধারণা করা হচ্ছে। এতে পিজেডিকে সমমনা অন্য দলের সঙ্গে জোট বাঁধতে হবে।গত মাসে তিউনেসিয়ায় নির্বাচনে ইসলামিপন্থী দল জয়লাভ করে। এবার মরক্কোতেও জয় পেয়েছে বলে দাবি করল মধ্যপন্থী ইসলামি পিজেডি। এএফপি ও রয়টার্স।