মরিশাসের ছয় মন্ত্রীর পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিশাস সরকারের অর্থমন্ত্রীসহ ছয় মন্ত্রী গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। স্থানীয় বেতার এ কথা জানিয়েছে। এতে দেশটিতে রাজনৈতিক গোলযোগ সৃষ্টির আশঙ্কা তৈরি হলো। পদত্যাগ করা সব মন্ত্রীই অর্থমন্ত্রী প্রবিন্দ জুগনাথের নেতৃত্বাধীন মিলিট্যান্ট সোশ্যালিস্ট মুভমেন্টের (এমএসএম) নেতা। গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে দলটির নেতা ও স্বাস্থ্যমন্ত্রী শান্তি বাই হনুমানজিকে গ্রেপ্তারের পর তিনিসহ ছয় মন্ত্রী পদত্যাগ করলেন। তাৎক্ষণিকভাবে কোনো মন্ত্রীর কাছ থেকে মন্তব্য জানা যায়নি। স্থানীয় বেতার স্টেশন জানায়, এমএসএম নেতা জুগনাথ সংবাদ সম্মেলন করতে পারেন। রয়টার্স।