মর্গে নড়ে উঠল ‘মৃত’ শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভধারণের ছয় মাসের মাথায় অপরিণত অবস্থায় জন্ম নেয় একটি কন্যাসন্তান। জীবনের কোনো লক্ষণ না পেয়ে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। শিশুটিকে নেওয়া হয় হাসপাতালের মর্গের ফ্রিজে। এর ১২ ঘণ্টা পর শিশুটিকে জীবিত উদ্ধার করেছেন তাঁর মা-বাবা। ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল আর্জেন্টিনার উত্তরাঞ্চলের চাকো প্রদেশের পেরানদো দে রেজিজটেনসিয়া হাসপাতালে।শিশুটির মা আনালিয়া বাউতার আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টোদো নোটিসিয়াসকে বলেন, তিনি তাঁর সন্তানকে শেষবারের মতো দেখতে ও বিদায় জানাতে স্বামীকে নিয়ে মর্গে গিয়েছিলেন। খোলেন শিশুটির কফিন।‘হঠাৎ গোঙানির শব্দ শুনতে পাই। দেখি হাত-পা নড়ছে। প্রথমে মনে হচ্ছিল দৃষ্টিভ্রম। আমি একধাপ পিছু সরে বসে পড়ি। আবার উঠে গিয়ে দেখি আমার মেয়ে বেঁচে আছে।’ বলছিলেন বাউতার। ১২ ঘণ্টা ফ্রিজে থেকে শিশুটি প্রায় বরফ হয়ে গিয়েছিল।হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি বর্তমানে সুস্থ। নাম রাখা হয়েছে লুজ মিলাগরোস। স্পেনিশ শব্দটির বাংলা অর্থ দাঁড়ায় অলৌকিক। বিবিসি ও এপি অনলাইন