প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস এখন প্রায়ই বলছে, আগামী সাধারণ নির্বাচনের পর দিল্লির ক্ষমতায় যাবেন মমতা। বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের বর্ধমানে পৌর নির্বাচনের প্রচারণার সময় তৃণমূল সাংসদ এবং সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কোনো বিজেপি বা ইউপিএ-৩ নয়, ছোট ছোট আঞ্চলিক দলগুলো নিয়ে দিল্লির মসনদে বসবেন মমতাই। আপনারা সে কথা লিখে রাখুন।’ তিনি আরও বলেন, ‘শুধু গ্রাম পঞ্চায়েতের সাফল্যের নিরিখেই আমাদের সমীক্ষায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের লোকসভার ৪২টি আসনের মধ্যে ৩৬ থেকে ৩৮টি আসনই পাবে তৃণমূল।’ লোকসভার নির্বাচন আগামী বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। কলকাতা প্রতিনিধি।