প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি খাতে তীব্র উত্তেজনার মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোয় জ্বালানি কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তা ও প্রভাবশালী রাজনীতিকদের ত্রৈবার্ষিক সম্মেলন চলতি সপ্তাহে শুরু হচ্ছে। এতে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট সত্ত্বেও রাশিয়ায় তেল খাতে পশ্চিমা দেশগুলোর বিনিয়োগের আগ্রহ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের সংঘর্ষের কারণে নয় মাসের মধ্যে গত শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম সবচেয়ে বেশি বেড়ে যায়৷ এরই প্রেক্ষাপটে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের ২১তম এই ত্রৈবার্ষিক সম্মেলন হচ্ছে। ধারণা করা হচ্ছে, মস্কো এই সম্মেলনকে বিশ্ব জ্বালানি খাতে তার শীর্ষস্থানীয় ভূমিকার জানান দিতে কাজে লাগাবে। এএফপি৷