মস্কোয় নতুন করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তন আনতে ব্যর্থ রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও তাঁর বিরোধীদের কার্যকলাপে হতাশ নাগরিকেরা গতকাল রোববার মস্কোর কেন্দ্রস্থলে নতুন করে বিক্ষোভ করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী মার্চে প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে পুতিন আবার ক্রেমলিনে ফিরে যাবেন।বিক্ষোভের আয়োজকেরা জানান, স্থানীয় সময় বেলা দুইটার দিকে মস্কোর বোলোতনয়া স্কয়ারে বিক্ষোভ অনুষ্ঠিত। গত ৪ ডিসেম্বর রাশিয়ার বিতর্কিত পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এই জায়গায় ব্যাপক বিক্ষোভ করে পুতিনবিরোধীরা। এদিকে রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল বিক্ষোভকারীদের দাবি মেনে নিতে ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ক্রেমলিনের নীতি সংশোধনেরও আহ্বান জানান।এরই মধ্যে অর্থোডক্স চার্চ ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এই চার্চ রাশিয়ার প্রায় ৭০ শতাংশ মানুষকে এর সদস্য বিবেচনা করে থাকে। নব্বইয়ের দশকের উত্তাল দিনগুলোর পর গত মাসে মস্কোয় কয়েক লাখ মানুষ বিক্ষোভ করে। সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে পুতিনের ক্ষমতাসীন দল কোনো মতে সংখ্যাগরিষ্ঠতা পায়। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে আগামী ৪ ফেব্রুয়ারি তৃতীয় দফায় একই ধরনের বিক্ষোভ হওয়ার কথা। এএফপি ও বিবিসি।