মস্কোয় নতুন করে সংলাপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে গতকাল সোমবার সংলাপ শুরু হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে বিশ্বের পাঁচ পরাশক্তিসহ ছয় দেশের প্রতিনিধিদল।সংলাপে জার্মানি এবং নিরাপত্তা পরিষদের পাঁচ রাষ্ট্র যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রতিনিধিদের সঙ্গে যোগ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সায়িদ জালিলি। দুই দিনব্যাপী সংলাপের মধ্য দিয়ে ইরান তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে বলে পশ্চিমা দেশগুলো আশা করছে। এবারের সংলাপকে অগ্রগতির শেষ সুযোগ বলে বিবেচনা করা হচ্ছে। পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় ইরানের অর্থনীতিতে পশ্চিমা অবরোধ আরোপ করা হয়েছে। এ ছাড়া ইরানের ভূখণ্ডে বিমান হামলা চালানো হবে বলে ইসরায়েল হুমকি দিয়েছে। পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে পশ্চিমারা অভিযোগ তুলেছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়া ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না এনে সতর্ক অবস্থান নিয়েছে। এএফপি ও বিবিসি।