প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে কলকাতায় বিশিষ্টজনদের ডাকে এক প্রতিবাদ ‘মহা মিছিল’ বের হয়। মিছিলটি শুরু হয় কলেজ স্কয়ার থেকে, শেষ হয় ধর্মতলায়। এতে নেতৃত্ব দিয়েছেন কবি শঙ্খ ঘোষ। মিছিলে শামিল হন সৌমিত্র চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, দেবেশ রায়, অশোক মিত্র, তরুণ মজুমদার, বিপ্লব চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীসহ অনেকে।
কলকাতা প্রতিনিধি।