মহাকাশ অভিযানে যাচ্ছেন চীনের প্রথম নারী
চীনের প্রথম নারী হিসেবে লিউ ইয়াং মহাকাশ অভিযানে যাবেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, লিউর অভিযান আজ শনিবার শুরু হওয়ার কথা।শেনঝ-৯ নামক নভোযানে লিউ ইয়াংয়ের সঙ্গে জিং হাইপেং ও লিউ ওয়াং নামের দুজন পুরুষ অভিযাত্রীও থাকবেন। নভোযানটি তিয়াংগং-১ মহাকাশকেন্দ্রে গিয়ে যুক্ত হবে।লিউ ইয়াং বলেন, তিনি পুরুষ অভিযাত্রীদের চেয়ে কোনো অংশেই কম নন—এ কথা তাঁকে বলা হচ্ছে প্রথম দিন থেকেই। তিনি অধ্যবসায়ে বিশ্বাসী। নিরবচ্ছিনভাবে কাজ করে গেলে সাফল্য আসবেই।চীন একটি স্থায়ী মহাকাশকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে সিনহুয়া জানায়, ৩৩ বছর বয়সী লিউ ইয়াং বিমানবাহিনীর অত্যন্ত দক্ষ একজন পাইলট। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকান উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝু-৯ আজ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৩৭ মিনিটে যাত্রা করবে। পৃথিবীর কক্ষপথে পরীক্ষামূলকভাবে আবর্তনশীল তিয়াংগং-১-এর সঙ্গে যুক্ত হয়ে শেনঝু-৯ বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষা চালাবে। বিবিসি।