মহাকাশ ভ্রমণে যেতে চান প্রিন্স হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে মহাকাশ ভ্রমণে যেতে চান। এ জন্য তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে প্রশিক্ষণও নিতে চাইছেন। ব্রিটিশ পত্রিকা দ্য সান-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।রাজপরিবারের সূত্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, তাঁর (হ্যারি) স্বপ্ন হচ্ছে রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে মহাকাশ ভ্রমণ করা।সূত্রগুলো বলছে, হ্যারি ইতিমধ্যে ব্রিটিশ ব্যবসায়ী স্যার রিচার্ড ব্র্যানসনের ছেলে স্যামকে ‘ভারজিন গ্যালাকটিক’ কোম্পানির মহাকাশে যাওয়ার প্রথম বিমানের ফ্লাইটে একটি আসন রাখার জন্য বলেছেন। কোম্পানিটি অর্থের বিনিময়ে জনসাধারণকে বিমানে করে মহাকাশ ভ্রমণে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।হ্যারি আশা করছেন, আগামী বছর আফগানিস্তান থেকে ফিরে আসার পর নাসার মহাকাশ কর্মসূচির অবৈতনিক সদস্য হবেন। নাসার সদস্য হতে হলে হ্যারিকে অত্যাধুনিক জঙ্গি বিমানে কমপক্ষে এক হাজার ঘণ্টা উড়তে হবে। পিটিআই।