মহাকাশের 'গোরস্থানে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশের ‘গোরস্থান’ হিসেবে পরিচিত গ্রহপুঞ্জের মধ্যে পৃথিবীসদৃশ ধ্বংসপ্রাপ্ত একটি গ্রহে প্রথমবারের মতো পানি ও পাথরের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের ওয়্যারউইক ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ কথা জানিয়েছেন।
ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানীরা সায়েন্স সাময়িকীতে লিখেছেন, ১৫০ আলোকবর্ষ দূরে জিডি ৬১ নামে পরিচিত নক্ষত্রের চারপাশে একসময় সম্ভবত পৃথিবীর মতো গ্রহ পরিভ্রমণ করত। সেখানে এক সময় প্রাণের অস্তিত্বও ছিল বলে মনে হয়।
নিবন্ধটির সহ-লেখক ওয়্যারউইক বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বরিস গ্যানসিক বলেন, গ্রহপুঞ্জের ওই গোরস্থান বর্তমানে তাদের নক্ষত্রের ভগ্নাবশেষকে ঘিরে আবর্তিত হচ্ছে। একসময় প্রাণের অস্তিত্ব থাকার অনেক আলামত সেখানে রয়েছে। প্রায় ২০ কোটি বছর আগে জিডি ৬১ তার ক্ষমতা হারায় এবং প্রচণ্ড আকর্ষণ শক্তির মাধ্যমে কাছের গ্রহগুলোকে শুষে নিতে শুরু করে। এএফপি।