মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে নিজের মত বদলালেন হকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিতত্ত্বে ঈশ্বরের কোনো অবস্থান নেই। এর আগে মহাবিশ্বের সৃষ্টিতে ঈশ্বরের ভূমিকার পক্ষে নিজের বিশ্বাসের কথা জানালেও এখন তাঁর মত বদলেছেন। মার্কিন পদার্থবিদ লিওনার্ড মোডিনাওয়ের সঙ্গে যৌথভাবে লেখা দ্য গ্রান্ড ডিজাইন বইয়ে হকিং বলেছেন, পদার্থবিজ্ঞানের নিয়মানুযায়ী বিগ ব্যাং বিস্ফোরণ একটি অনিবার্য ঘটনা ছিল। এ ক্ষেত্রে ঈশ্বরের কোনো ভূমিকা ছিল না। বইটি এই মাসে বাজারে আসার কথা।নতুন বইতে স্টিফেন হকিং বলেছেন, ‘অভিকর্ষ শক্তির সূত্রের মতো পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্র কার্যকর রয়েছে, তাই একদম শূন্যতা থেকেও মহাবিশ্বের সৃষ্টি সম্ভব এবং সেটি অবশ্যম্ভাবী। ‘স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি’ হওয়ার কারণ থেকেই মহাশূন্যে অনেক কিছুর অস্তিত্ব দেখতে পাচ্ছি আমরা। মহাবিশ্বে আমাদের অস্তিত্ব থাকার কারণ হচ্ছে ‘স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু সৃষ্টি’ হওয়ার এই নিয়ম। এ কারণেই মহাবিশ্ব টিকে আছে। মহাবিশ্ব সৃষ্টির জন্য এর নীল নকশায় বাতি জ্বালানোর প্রয়োজন নেই ঈশ্বরের।’এর আগে ১৯৮৮ সালে নিজের লেখা এ ব্রিফ হিস্ট্রি অব টাইম বইয়ে মহাবিশ্ব সৃষ্টির পেছনে ঈশ্বরের ভূমিকা থাকার বিশ্বাসটি মেনে নিয়েছিলেন খ্যাতনামা এই পদার্থবিদ। বিবিসি, এবিসি নিউজ অনলাইন।