প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদার্থবিদ্যার ইতিহাসে অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয় স্টিফেন হকিংকে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শারীরিকভাবে তিনি অনেকটাই অচল। তবে হুইলচেয়ারে বসে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন তিনি।কাল রোববার স্টিফেন হকিংয়ের ৭০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাঁর একটি সাক্ষাৎকার নেয় সাময়িকী নিউ সাইন্টিস্ট। সাক্ষাৎকারে আধুনিক বিজ্ঞানের বর্তমান অবস্থা এবং তাঁর প্রত্যাশা নিয়ে কথা বলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। উত্তর দেন বিজ্ঞানের নানা জটিল সব প্রশ্নের। তবে নারীদের প্রসঙ্গ উঠতেই হকিংয়ের মন্তব্য, ‘নারী মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য।’ এনডিটিভি অনলাইন।