মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ১৫০ কিলোমিটার দূরে রায়গড় জেলায় যাত্রীবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ১৮ জন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ৩০ জন।
আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে রায়গড় জেলার কঙ্কন রেলওয়ে পথে এ ঘটনা ঘটে।
রায়গড় জেলার নিদি গ্রামের একটি সুড়ঙ্গ পথের কাছে মুম্বাইগামী দিবা-সাওয়ান্তওয়ারি ট্রেনটির ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লাইনচ্যুত হওয়া বগিগুলোর ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলছে।
মহারাষ্ট্র সরকার নিহত ব্যক্তিদের পরিবারকে মাথাপিছু দুই লাখ রুপি, গুরুতর আহত ব্যক্তিদের মাথাপিছু ৫০ হাজার এবং সামান্য আহত ব্যক্তিদের মাথাপিছু ১০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে।