মহারাষ্ট্রে ধর্মঘট নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে এবার নাগরিক জীবন স্বাভাবিক রাখার জন্য নিষিদ্ধ করা হয়েছে ধর্মঘট। শনিবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এর আগে ধর্মঘট নিষিদ্ধ করা সংক্রান্ত ‘মহারাষ্ট্র জরুরি পরিষেবা রক্ষা আইন-২০১১’ পাস করানো হয়। এরপর এই আইনকে অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন পাওয়ার পর রাজ্যসরকার এই আইন বলবতের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে।আইনে বলা হয়, এই আইন অমান্য করে ধর্মঘট করা হলে আইন লংঘনকারীদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও দুই হাজার রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। যদিও এই আইন বিধানসভায় পাস করার আগে ১৮টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আপত্তি তোলা হয়।