মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী পৃথ্বিরাজ চৌহানের নাম ঘোষণা করা হয়েছে। একটি আবাসন প্রকল্প নিয়ে কেলেঙ্কারির সূত্র ধরে অশোক চৌহান মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এক দিন পর গতকাল বুধবার এ ঘোষণা দেওয়া হয়। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, সোনিয়া গান্ধী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে পৃথ্বিরাজ চৌহানকে পছন্দ করেছেন।