মহাশূন্য থেকে ‘টুইট’ বার্তা পাঠালেন মার্কিন নভোচারী
আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে প্রথমবারের মতো সরাসরি ‘টুইট’ বার্তা পাঠিয়েছেন এক মার্কিন নভোচারী। তাঁর নাম টিমথি টিজে ক্রেমার। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) এ বিজ্ঞানী টুইটারে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে গত শুক্রবার বার্তাটি পাঠান।ক্রেমার তাঁর বার্তায় লিখেছেন, ‘হ্যালো, টুইটারভার্স! আমরা এখন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে সরাসরি টুইটিং করছি, মহাশূন্য থেকে এই প্রথমবারের মতো বার্তা পাঠাচ্ছি! আপনাদের বার্তাও শিগগির পাঠিয়ে দিন।’নাসার কর্তৃপক্ষ জানিয়েছে, নাসা থেকে এর আগে ই-মেইল ব্যবহার করে বার্তা পাঠানো হয়েছে। এবার ক্রেমার তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে সরাসরি বার্তা পাঠালেন। এর মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন থেকে কেন্দ্রটিতে অবস্থানকারী নভোচারীরা পৃথিবীতে তাঁদের আপনজনদের কাছে একান্ত ব্যক্তিগত বার্তা সরাসরি পাঠাতে পারবেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত সপ্তাহে কেন্দ্রটিতে একটি সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। এর ফলে এখন থেকে তারবিহীন যোগাযোগ সহজ হবে। এএফপি।