মহাশূন্যে ভ্রমণ চোখের সমস্যা বাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাশূন্যে এক মাসেরও বেশি সময় অবস্থানকারী মহাকাশচারী ব্যক্তিরা মস্তিষ্ক ও চোখের সমস্যায় ভুগতে পারেন। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার রেডিওলজি সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। ওই গবেষণায় মোট ২৭ জন নভোচারীর ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং পরীক্ষার তথ্য-উপাত্ত নিয়ে বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁদের প্রত্যেকে গড়ে ১০৮ দিন করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বা নভোযানে চড়ে মহাশূন্যে অবস্থান করেছেন। এএফপি।