মহাসাগরে প্রাগৈতিহাসিক ক্ষুদ্র মহাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরে মরিশাস দ্বীপের তলদেশে একটি প্রাগৈতিহাসিক ক্ষুদ্র মহাদেশের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা গত রোববার এ খবর জানিয়েছেন।নেচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, মরিশিয়া নামের ওই ভূখণ্ড গঠিত হয়েছিল সম্ভবত ছয় কোটি ১০ লাখ থেকে আট কোটি ৩০ লাখ বছর আগে, ভারত থেকে মাদাগাস্কার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর। কালক্রমে ঘন লাভার স্তূপে চাপা পড়ে যায় মরিশিয়া।বিজ্ঞানীরা মরিশাসের সৈকত থেকে সংগৃহীত বালি বিশ্লেষণ করে ৬৬ কোটি থেকে প্রায় ২০০ কোটি বছরের পুরোনো জিরকোনিয়াম মৌলের উপস্থিতি শনাক্ত করেন। নেচার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মরিশাস দ্বীপের তলদেশে একটি ক্ষুদ্র মহাদেশের অস্তিত্ব নির্দেশ করছে জিরকোনিয়াম। আগ্নেয়গিরির সাম্প্রতিক ক্রিয়ার ফলে ওই জিরকোনিয়াম ভূপৃষ্ঠে উঠে এসেছে। ভারত মহাসাগরে পানজিয়া নামের একটি বিশাল মহাসাগরের অস্তিত্ব ছিল বলে বিজ্ঞানীরা এর আগেই দাবি করেছিলেন। এএফপি।