মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া। কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের বিরল কার্যক্রমের মধ্যেই গতকাল সোমবার এই মহড়া শুরু হয়। মহড়ার নিন্দা জানিয়ে আজ মঙ্গলবার পুনর্মিলন কার্যক্রম শেষ না-হওয়া পর্যন্ত মহড়া স্থগিতের আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং। এই আহ্বানও তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সেওক বলেন, মহড়া স্থগিতের প্রশ্নই উঠছে না। বার্ষিক এই মহড়া ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। এএফপি।