মা অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে ছুরি মেরে আট শিশুকে হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে গত শনিবার আটক করা নারীকে। মারসেন ওয়ারিয়া (৩৭) নামের ওই নারী আট শিশুর মধ্যে সাত শিশুর মা। পুলিশ জানিয়েছে, পুলিশের পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারসেনকে অভিযুক্ত করা হয়েছে। ওই নারী নিজেকেও ছুরি দিয়ে আঘাত করেছিলেন। গত শুক্রবার কুইন্সল্যান্ডের কেয়ার্নস শহরের উপকণ্ঠ ম্যানুরার একটি বাড়ি থেকে আট শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তাদের মৃতদেহের পাশে পড়ে ছিলেন ছুরিকাঘাতে আহত মারসেন ওয়ারিয়া নামের ওই নারী।
বিবিসি