মা যখন নেই কাছে
ঝড়ে তাঁদের বাড়ি উড়ে গেছে। দেশে মনমতো কাজও পাওয়া যাচ্ছিল না। তাই কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছেন তাঁরা। বাড়িতে রেখে গেছেন দেড় বছর বয়সী সন্তান থা সোপাথকে।মায়ের দুধ না পেয়ে সোপাথ একসময় অসুস্থ হয়ে পড়ল। এক দিন সে দেখল, একটি বাছুর মায়ের দুধ পান করছে। বাছুরের দেখাদেখি ক্ষুধার্ত শিশুটিও সরাসরি ওই গাভির দুধ পান করতে শুরু করে। এখন মায়ের বিকল্প হিসেবে ওই গাভির দুধই পান করে যাচ্ছে শিশুটি।সোপাথ এখন তার দাদা উম ওয়েউংয়ের কাছে রয়েছে। ওয়েউং জানান, সোপাথের মা-বাবা কাজের সন্ধানে গত জুলাইয়ে থাইল্যান্ড চলে যান। এর পর থেকে সে এভাবে সরাসরি গাভির দুধ পান করছে।ওয়েউং বলেন, মায়ের দুধ থেকে বঞ্চিত শিশুটি একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। এক দিন সে দেখল, একটি বাছুর মায়ের দুধ পান করছে। এরপর সে-ও একই কাজ শুরু করে। এখন সে প্রতিদিনই সরাসরি গাভির দুধ পান করছে।দুধ পান করার সময় দাদা ওয়েউং নাতিকে গাভির কাছ থেকে সরিয়ে আনলে সে কান্নাকাটি শুরু করে দেয়। তাই তিনি বাধ্য হয়ে নাতিকে সরাসরি গরুর দুধ পান করতে দিচ্ছেন।শিশুটির বাড়ি কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ১৯৫ মাইল দূরে সিয়েম রিপ প্রদেশের নোকোর পিয়াস গ্রামে। স্থানীয় কর্মকর্তা ও গ্রামবাসী জানান, এ ঘটনায় তাঁরা খুশি নন।ওয়েউং বলেন, ‘এ ঘটনার জন্য তাঁরা আমাকে দায়ী করছেন। তাঁরা শিশুটিকে সরাসরি গাভির দুধ পান করতে দিতে বারণ করেছেন। তাঁদের বক্তব্য—বড় হলে এ ঘটনার জন্য শিশুটি লজ্জিত হবে এবং সে অবাধ্য হয়ে যেতে পারে।’ওয়েউং বলেন, তাঁর নাতির স্বাস্থ্য বেশ ভালো। তার উদারাময় হয়নি। তিনি জানান, গত শনিবার থেকে থা সোপাথকে দিনে মাত্র একবার সরাসরি গরুর দুধ পান করতে দেওয়া হচ্ছে। রয়টার্স, ডেইলি মেইল।