প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার হোমস শহরের বিদ্রোহী-অধ্যুষিত এলাকা থেকে যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ বিদ্রোহীদের এক মধ্যস্থতাকারী ও প্রাদেশিক সরকার এ কথা জানিয়েছে৷ মধ্যস্থতাকারী আবুল হারেথ আল-খালিদি বলেন, ‘১২০ জন বেসামরিক নাগরিক ও যোদ্ধা নিয়ে তিনটি বাস ইতিমধ্যে হোমস ছেড়ে গেছে৷ হোমসের গভর্নর তালাল আল-বারাজি এর আগে বলেছিলেন, লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ হলে ওই সব এলাকা থেকে মাইন ও বিস্ফোরক অপসারণের কাজ শুরু করা হবে৷ এএফপি৷