মাওবাদী হামলায় তিন পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড় রাজ্যে সন্দেহভাজন মাওবাদীদের হামলায় গতকাল শুক্রবার তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজ্যের মাওবাদীবিরোধী অভিযানের প্রধান কর্মকর্তা রাম নিবাস জানান, দান্তেওয়াড়া নামের জায়গায় ওই পুলিশ সদস্যদের হত্যা করা হয়। প্রথমে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ির নিচে পেতে রাখা ভূমিমাইনের বিস্ফোরণ ঘটে। এর পর পরই মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর তিনটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে তিন পুলিশসদস্য নিহত ও ১২ জন আহত হন।