মাওবাদী হামলায় ভারতে ৭ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাও প্রভাবিত ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় পুলিশের সাতজন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের আরও দুই সদস্য আহত এবং একজন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার রাজ্যের দান্তেওয়াড়া জেলার বুয়াকোন্ডা থানার শ্যামগিরি পাহাড়ের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশের একটি সূত্র জানায়, মোটরসাইকেলে করে টহল দেওয়ার সময় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে পুলিশের অস্ত্র লুট করে নিয়ে যায়। এরপর মাওবাদীদের ধরতে চিরুনি অভিযানে নামে পুলিশ।