মাওবাদী হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মাওবাদী হামলায় সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মাওবাদীরা ভূমিমাইন বিস্ফোরণের মাধ্যমে পুলিশের একটি গাড়িতে হামলা চালালে এ ঘটনা ঘটে।

রাজ্যের আওরঙ্গবাদ জেলার তান্ডোয়া থানার কাছে উতরি কোননাহার এলাকায় ওত পেতে ছিল মাওবাদীরা। বিহার পুলিশের মহাপরিদর্শক (আইজি) সুশীল খোপদে সাংবাদিকদের জানান, উতরি কোননাহার এলাকায় টহল শেষে তান্ডোয়া থানায় ফেরার পথে মাওবাদীরা ভূমিমাইনের বিস্ফোরণ ঘটালে সাতজন পুলিশ সদস্য নিহত হন। এর মধ্যে তান্ডোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার রয়েছেন।