মাওবাদীদের ভূমিমাইনে সাত পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের মাওবাদী-অধ্যুষিত গাড়চিরৌলি জেলায় মাওবাদীদের পেতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। লোকসভা নির্বাচনে শেষ দফায় ভোট গ্রহণের এক দিন আগে আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
আজ সকালে বিশেষ পুলিশের একটি দল নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গাড়চিরৌলি জেলার জঙ্গলে তল্লাশি অভিযান চালাতে যায়। এ সময় মাওবাদীদের পেতে রাখা ভূমিমাইনের বিস্ফোরণ হলে সাত পুলিশ নিহত হন। বিস্ফোরণে আহত হয়েছেন কয়েকজন।
পুলিশ জানায়, বিস্ফোরণের পর মাওবাদীরা পুলিশের ওপর অতর্কিতে হামলাও চালায়।
এর আগে ১১ মার্চ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় ১৫ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়।