মাওবাদীদের সঙ্গে সমঝোতায় মোদি সরকারের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওবাদীদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, মাওবাদীদের হামলার সমুচিত জবাব দেওয়া হবে।


গতকাল শুক্রবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে দেশটির ১০টি মাওবাদী অধ্যুষিত রাজ্যের পুলিশের শীর্ষ কর্মকর্তা ও রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। বৈঠকে মোদি সরকারের এ অবস্থানের কথা জানান তিনি।

বৈঠকে রাজনাথ সিং বলেন, মাওবাদীদের সঙ্গে আপসের পথে যাবে না সরকার। কেন্দ্রীয় সরকার মাওবাদী দমনের লক্ষ্যে পৃথকভাবে আর্থিক অনুদান দেবে।

বৈঠকে মাওবাদী এলাকার উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, সেখানকার সড়ক উন্নয়ন, মোবাইল নেটওয়ার্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়।

ভারতের মাওবাদী অধ্যুষিত ১০টি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওডিশা, মধ্যপ্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ।