মাওবাদীদের হাত থেকে মুক্তি পেলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১২ দিন পর মাওবাদীরা গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমার জেলা প্রশাসক অ্যালেক্স পল মেননকে মুক্তি দিয়েছে। গত ২১ এপ্রিল বিকেলে তাঁকে মাওবাদীরা অপহরণ করে। ছত্তিশগড় পুলিশ জানায়, জেলা প্রশাসক পঞ্চায়েতের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে গাদিরাস ও কেরালাপালের মধ্যবর্তী স্থানে ১৫ জনের মতো মাওবাদীর একটি দল মোটরসাইকেলে করে এসে অ্যালেক্স পলের পথ রোধ করে। এ সময় জেলা প্রশাসকের নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তারা দুই দেহরক্ষীকে হত্যা করে জেলা প্রশাসককে অপহরণ করে নিয়ে যায়।