তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রখ্যাত সংগীতশিল্পী কবির সুমন বলেছেন, কোথাও প্রকৃত গণতন্ত্র নেই। তবে সিঙ্গুর, নন্দীগ্রাম ও লালগড়ে মাওবাদীরা দরিদ্র মেহনতি মানুষদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মাওবাদীরাই সত্যিকার অর্থে পরিবর্তন এনেছে। তারা বুঝিয়ে দিয়েছে, পরিবর্তন আনার জন্য অস্ত্র হাতে নেওয়ার কোনো বিকল্প নেই।গত শনিবার কলকাতার কেন্দ্রস্থল মেট্রো চ্যানেলে নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত সমাবেশে কবির সুমন এ কথা বলেন। পশ্চিমবঙ্গে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনী পরিচালিত ’অপারেশন গ্রিন হান্ট’-এর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।বর্তমান সরকারপদ্ধতির সমালোচনা করে কবির সুমন বলেন, ’ঝগড়া ছাড়া সংসদে কিছুই হয় না। যদি তৃণমূল আমাকে না ডাকে, তাতে আমি পরোয়া করি না।’সমাবেশে উপস্থিত ছিলেন অন্ধ্র প্রদেশের বিদ্রোহী কবিয়াল গদর, আহমেদাবাদের লোক নাটক গোষ্ঠীর শিল্পী বিনয় মহাজন ও চারুল ভরওয়াল, প্রখ্যাত নাট্যকার বাদল সরকার প্রমুখ।