মাওলানার দেওয়া টুপি নিলেন না মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আহমেদাবাদে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের প্রচারণায় উপবাসরত গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি একজন মাওলানার দেওয়া টুপি ফিরিয়ে দিয়েছেন। তবে তাঁর কাছ থেকে একটি চাদর নেন তিনি।সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে মোদির তিন দিনব্যাপী ‘সদ্ভাবনা’ উপবাসের দ্বিতীয় দিন গত রোববার এ ঘটনা ঘটে। গতকাল সোমবার তাঁর এই উপবাস শেষ হয়।রোববার উপবাসের দ্বিতীয় দিন সাইদ ইমাম নামের একজন মাওলানা মঞ্চে গিয়ে মোদির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মাওলানা তাঁকে মুসলিমদের একটি বিশেষ টুপি দিতে গেলে মোদি সবিনয়ে তা ফিরিয়ে দেন। তবে মাওলানার দেওয়া একটি সবুজ চাদর তিনি গ্রহণ করেন। মাওলানা এ চাদরটি মোদির গায়ে জড়িয়ে দেন। হিন্দুস্তান টাইমস।