মাকড়সা মারতে গিয়ে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি মাকড়সা মারতে কিছু তোয়ালে জোগাড় করে ওতে আগুন দিলেন তিনি। সেই আগুন ছড়িয়ে গেল অর্ধেক বাড়িজুড়ে। আগুন নেভাতে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট গিয়ে গলদঘর্ম হলো। এই অপকর্মের দায়ে গ্রেপ্তারও হতে হলো ওই নারীকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের হাচিনসন শহরে এ ঘটনা ঘটে বলে দ্য ইনডিপেনডেন্ট অনলাইনের খবরে জানানো হয়।
গ্রেপ্তার হওয়া নারীর নাম গিনি গ্রিফিথ (৩৪)। তিনি একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের অর্ধেক অংশে থাকতেন। ওই নারী পুলিশের কাছে দাবি করেন, মাকড়সা মারতে সিগারেটের লাইটার দিয়ে তোয়ালে আগুন ধরিয়েছিলেন তিনি।
দমকল কর্মকর্তা ডাউগ হানেন বলেন, গ্রিফিথের অংশের ডুপ্লেক্স থেকে হালকা ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক মিনিটের মধ্যে আগুন নেভান।
এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিসংযোগের অভিযোগে গ্রিফিথকে গ্রেপ্তার করেছে পুলিশ।