মাদক ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের ১০ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ওই দেশের বিমানবাহিনী। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে নয়জন লেফটেন্যান্ট ও একজন ক্যাপ্টেন পদমর্যাদার। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থিত ছয়টি সেনাশিবিরে অবস্থানকালে ওই কর্মকর্তারা নিজের কাছে মাদকদ্রব্য রাখেন। ওই ১০ কর্মকর্তা ছাড়াও যুক্তরাষ্ট্রের মালমস্ট্রোম বিমানঘাঁটির পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধেও মাদক রাখার অভিযোগ রয়েছে। বিবিসি।