মাদক নিতেন তারকা রাঁধুনি নাইজেলা

টেলিভিশনের তারকা রন্ধনশিল্পী নাইজেলা লাওসেন দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে কোকেন ও অন্যান্য মাদক সেবন করে আসছেন।গতকাল মঙ্গলবার গার্ডিয়ানের এক খবরে বলা হয়, সম্প্রতি নাইজেলার দায়ের করা একটি মামলার বিচারকার্য শুরু হওয়ার আগে আদালত এ তথ্য জানান।লন্ডনের এ আদালত জানান, নাইজেলা নিয়মিত মাদক সেবন করতেন ও তিনি কোকেনসহ অন্যান্য মাদক নিতেন।
নাইজেলার দুই ইতালীয় সহকারীর বিরুদ্ধে নাইজেলা ও তাঁর সাবেক স্বামী চার্লসের প্রায় তিন লাখ পাউন্ড জালিয়াতির অভিযোগে করা মামলার বিচারকার্য শুরু হওয়ার আগে আদালতে এ কথা জানান।
নাইজেলার সাবেক স্বামী চার্লস সাটচি নাইজেলার মাদক সেবনের অভিযোগ শোনার পর ক্রুদ্ধ হয়ে লেখা একটি ই-মেইলে তাকে ‘হাইজেলা’ বলে অভিহিত করেন।ই-মেইলটির কিছু অংশ আদালতে পড়ে শোনানো হয়।
নাইজেলা ও চার্লস ১০ বছর সংসার করার পর চলতি বছরের জুলাই মাসে আলাদা হয়ে যান।লন্ডনের মেফেয়ারে অবস্থিত এক রেস্তোরাঁয় চার্লস নাইজেলার গলা টিপে ধরার ছবির জের ধরেই তাঁদের সম্পর্কে চির ধরে।