প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় চালকবিহীন বিমান বা ড্রোনের সাহায্যে কারাগারে মাদক পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দৃশ্যত চার ইঞ্জিনের একটি ড্রোনে করে গ্রেপ্তার হওয়া ব্যক্তি স্বল্প পরিমাণ মাদক পাচার করছিলেন। অস্ট্রেলিয়ায় কারাগারে মাদক পাচারের কাজে ড্রোন ব্যবহারের নজির আগেও রয়েছে। বিবিসি।