মাদক সেবনের কথা স্বীকার টরন্টো মেয়রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে মাদক নেওয়ার কথা স্বীকার করলেন কানাডার টরন্টো নগরের মেয়র রব ফোর্ড। ছয় মাস ধরে তিনি এ-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
গত মঙ্গলবার একবার কোকেন সেবনের কথা স্বীকার করে সবার কাছে ক্ষমা চান রব ফোর্ড। তবে বলেন, তিনি এ জন্য পদত্যাগ করবেন না এবং পরবর্তী মেয়র নির্বাচনেও অংশ নেবেন।
ফোর্ডের কোকেন নেওয়ার একটি ভিডিও ছয় মাস আগে ইন্টারনেটে প্রকাশিত হয়। গত মঙ্গলবার সাংবাদিকদের মেয়র বলেন, একবার মদের ঘোরে তিনি মাদক নিয়েছিলেন। বিষয়টি সঠিকভাবে তাঁর মনেও নেই।
রব ফোর্ডের মাদক বিতর্কের জেরে তাঁর প্রধান কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এএফপি।