মাদকবিরোধী বাহিনী গ্রেপ্তার করল গিলানির ছেলেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী মুসাকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়। উদ্দীপক দ্রব্য এফেড্রিন আমদানিতে অনিয়মের অভিযোগে তাঁকে সেনানিয়ন্ত্রিত মাদকবিরোধী বাহিনী (এএনএফ) গ্রেপ্তার করে। পরে সুপ্রিম কোর্ট মুসাকে জামিন দেন।আগাম জামিনের আবেদন করতে আলী মুসা সুপ্রিম কোর্টে গেলে ফটকের সামনে থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এএনএফের রাওয়ালপিন্ডি কার্যালয়ের একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। পাঁচ লাখ রুপি মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়।আলী মুসার বিরুদ্ধে দুটি কোম্পানিকে নির্ধারিত কোটার চেয়ে অতিরিক্ত এফেড্রিন আমদানিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। সর্দি-কাশিতে ব্যবহূত এফেড্রিন সেবনে একধরনের ভাবাচ্ছন্নতা তৈরি হয়। পিটিআই ও এএফপি।