প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে ধরা পড়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মাদকসম্রাট ‘এল চাপো’ গুজমান। গত শনিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের সহায়তায় মেক্সিকোর মেরিন সেনারা মেক্সিকোর উপকূলীয় শহর মাজাতলান থেকে তাঁকে গ্রেপ্তার করে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর জন্য তাঁকে গ্রেপ্তার বিরাট এক বিজয় হিসেবে দেখা হচ্ছে। মাদকসংক্রান্ত সহিংসতায় গত সাত বছরে দেশটিতে প্রায় ৭৭ হাজার মানুষ মারা গেছে। এএফপি।