মাদার তেরেসার জন্মবার্ষিকীতে বিশেষ প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবহিতৈষী মাদার তেরেসার ১০৩তম জন্মবার্ষিকী গতকাল রোববার উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভারতের কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে মাদার তেরেসার অগণিত ভক্ত অংশ নেন।চ্যারিটির সুপিরিয়র জেনারেল সিস্টার প্রেমা বলেন, ‘আজ (গতকাল) ২৬ আগস্ট, মাদার তেরেসার জন্মদিন। আজ থেকে ১০৩ বছর আগে ঈশ্বর মাদার তেরেসাকে পৃথিবীতে প্রেরণ করেন, যাতে বিশ্ববাসী জানতে পারে তারা ঈশ্বরের সন্তান। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।’আলবেনিয়ার রোমান ক্যাথলিক সন্ন্যাসিনী মাদার তেরেসা ১৯২৯ সালে মাত্র ১৮ বছর বয়েসে ভারতে যান। ১৯৪৮ সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন তিনি।মানবকল্যাণে অবদানের জন্য ১৯৭৯ সালে মাদার তেরেসাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া, ভারতরত্ন, মেগসাইসাইসহ বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি। জি নিউজ।